বাবরি বিতর্ক, হুমায়ুন কবীরকে সাসপেন্ড করলো দল

Spread the love

রোজদিন ডেস্ক : তিনি পণ করেছেন মুর্শিদাবাদে বাবরি মসজিদ স্থাপন করবেনই।বারবার তাঁর এই ঘোষণার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করলো দল।
আজ কলকাতা পুরসভার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই কথা জানিয়েছেন।
তিনি বলেন, এই বিধায়ক হঠাৎই বাবরি মসজিদ নির্মাণ করবেন বলে ঘোষণা করেছেন। হঠাৎ কেন এই ঘোষণা তিনি প্রশ্ন তোলেন। বলেন, ওঁকে এই নিয়ে সতর্কও করা হয়েছে, তাও উনি শোনেননি। দল হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে বলে ফিরহাদ হাকিম জানান।
আগামীকাল এই বিষয়ে কলকাতা উচ্চ আদালতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই বিষয়ে জনস্বার্থ মামলার শুনানি হবে বলেও অন্য সূত্রে জানা যায়।
উল্লেখ্য আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে যাবেন। এর আগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে সাসপেন্ড করার ঘটনা তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*