আই প্যাক মামলা পিছোলো, চাপান উতর রাজনৈতিক মহলে

Spread the love

রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতে দেশব্যাপী সাড়া জাগানো আই প্যাক মামলা। আজ ফের পিছিয়ে যাওয়ায় রাজনৈতিক মহলে চাপান উতর তুঙ্গে উঠেছে। একদিকে বিরোধী কংগ্রেস, সি পি এম এই ঘটনাকে কটাক্ষ করে তৃণমূল – বিজেপির সেটিং বলে মন্তব্য করেছে। অন্যদিকে টিএমসি সাংসদ তথা আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন, ইডি এই মামলা লড়তেই চায় না।
বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, এই সব নাটক আর কতদিন চলবে!! অপর নেতা সুমন রায় চৌধুরী বলেন, কেন ইডি পিছিয়ে যাচ্ছে, তা পরিস্কার, দিল্লির সঙ্গে রফা ছাড়া কিছু নয়।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী অবশ্য মনে করেন, এটা ঠিকই হয়েছে। ই ডি আরও আট ঘাঁটবেঁধে নামবে।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী ই ডি-কেও অপদার্থ বলে তোপ দাগেন। সঙ্গে বলেন, ইডি-কে দিল্লির প্রভুরা হয়ত বলে দিয়েছেন, তাঁদের সঙ্গে এখানে রফা আছে, এই নিয়ে বেশি না এগোনোই ভাল।
এই ঘটনার পর ইডি যেভাবে তেড়ে ফুঁড়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এগিয়েছিল, এখন তাদের এই দীর্ঘ সুত্রিতায় সংশয় দেখা দিয়েছে বিভিন্ন মহলেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*