শীর্ষ আদালতে ইডি-র আবেদনে ফের পিছিয়ে গেল আইপ্যাক মামলা, পরবর্তী শুনানি ১৮ মার্চ

Spread the love

রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতে ইডি-র আবেদনে ফের পিছিয়ে গেল আই প্যাক মামলা। আগামী ১৮ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আজ শীর্ষ আদালতে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। ইডি-র পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে রিজয়েন্ডার দাখিলের আবেদন করেন। এরপর দুই বিচারপতি মামলার শুনানি স্থগিত রাখেন।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কয়লা পাচার মামলায় ইডি আধিকারিকরা আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে অভিযান চালান। আচমকা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে উপস্থিত হয়ে বেশ কিছু নথিপত্র নিয়ে আসেন। তাঁর অভিযোগ, বিজেপি, কেন্দ্রের নির্দেশে ইডি তাঁদের দলীয় নথিপত্র নিয়ে যাচ্ছিল। তিনি তা উদ্ধার করে নিয়ে এসেছেন।এই ঘটনায় দেশব্যাপী তোলপাড় ওঠে। বিবদমান উভয়পক্ষই আদালতের দ্বারস্থ হয়। যা শীর্ষ আদালতেও গড়িয়েছে। ইডি এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। শীর্ষ আদালত এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে। ইডি-র অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর হলফনামাও চাওয়া হয়। মুখ্যমন্ত্রীর পক্ষে তা জমা পড়েছে। ইডি ফের এর পাল্টা হলফনামা জমার আর্জি জানায়।
অত্যন্ত জটিল, স্পর্শকাতর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১৮ মার্চ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*