অভয়ার মাকে ধাক্কা দিচ্ছে BJP-র ন্যাড়া নাড়ু…..,নাম না করে কৌস্তভ বাগচীকে কটাক্ষ কুণালের

Spread the love

আজ নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হয় কলকাতায়। এরই মাঝে এক ভিডিও পোস্ট করে অভয়ার মা’কে ধাক্কা দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ। তাঁর অভিযোগ বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে নিশানা করে।
এদিন নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে নাম না করে কৌস্তভ বাগচীকে নিশানা করেন কুণাল। ঘোষ। তিনি লেখেন, ‘অভয়ার মাকে ধাক্কা দিচ্ছে বিজেপির ন্যাড়া নাড়ু, ক্যামেরায় মুখ দেখাবে বলে। বাবা-মাকে নিয়ে এই কুৎসিত নাটক, রাজনীতি যে হবে, গতকালই বলেছিলাম, মিলিয়ে নিন’,।
তিনি আরোও বলেন, ‘আমরা পুরোপুরি, সমস্তভাবে বাবা-মায়ের (অভয়ার মা-বাবা) সঙ্গে আছি। তাঁদের আবেগকে সম্মান করি। কিন্তু তাঁদের নিয়ে যে নোংরামিটা বিজেপি করল, সেটা তাঁদেরও সতর্ক হওয়া উচিত। আমি কিন্তু… গতকালই আমরা বলেছিলাম, যে বিজেপি, এই কাণ্ডটা করতে চলেছে।’
অভয়ার মাকে, পুলিশ মেরেছে, শাঁখা ভেঙে দিয়েছে, এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “পুলিশ কেন মারবে ?..কীসের জন্য মারবে ? যখন পুলিশের উপর অ্যাটাক করা হচ্ছে, তার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে অভয়ার বাবা-মাকে। …২৪ ঘণ্টা আগেই কুণাল ঘোষ প্রেডিক্ট করে দিয়েছিল যে,  বিজেপি এটা করবে। …আজকে পরিষ্কার দেখা যাচ্ছে, স্পষ্ট অভিযোগ করছি, এটা কোন ভদ্রতা ? যখন অভয়ার মা কথা বলতে বলতে হাঁটছেন, পাশে বিজেপির নেঁড়া নাড়ু, ক্যামেরায় মুখ দেখাবে লে, সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে !”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*