রোজদিন ডেস্ক : পর্তুগালের লিসবনে মর্মান্তিক কেবল কার দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ১৮ জন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। লিসবনের ঐতিহ্যবাহী, আকর্ষণীয় এই কেবল কার বিশ্বের পর্যটকদের কাছেই প্রিয়। এই মর্মান্তিক ঘটনায় শোকের আবহ সর্বত্র। গ্লোরিয়া ফিউনিকুলার নামের এই জনপ্রিয় কেবল কার গতকাল সন্ধ্যায় ওপর থেকে নীচে নামার সময় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। চটজলদি উদ্ধারকাজ শুরু হলে ও ১৫ জন প্রাণ হারিয়েছেন।

Be the first to comment