বিজেপি প্রার্থী মানব গুহ! সাংবাদিক থেকে রাজনীতিক!!

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে আরও এক সাংবাদিককে প্রার্থী করলো বিজেপি। আজ দলের চতুর্থ তালিকায় বর্ধমানের মেমারি থেকে প্রার্থী করা হয়েছে মানব গুহ-কে। রাজ্যের শাসক দল, সরকার বিরোধী খবর করার জন্য ইতিমধ্যেই নাম করেছেন এই তরুণ সাংবাদিক। সমাজ মাধ্যমে এই সব খবর করায় ২০২২ সালে তিনি গ্রেফতারও হন। যা নিয়ে তীব্র প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে খবর করায় তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করার ও অভিযোগ ওঠে।
এবারের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে লড়াকু এই সাংবাদিককে প্রার্থী করলো বিজেপি। এর আগে তারকেশ্বর কেন্দ্রে সাংবাদিক সন্তু পান-কে প্রার্থী করেছে বিজেপি।
এই ছাড়া বিশিষ্ট লেখক, প্রাবন্ধিক স্বপন দাশগুপ্ত রাসবিহারী কেন্দ্রে দলের প্রার্থী হয়েছেন।
তৃণমূল খড়দহ কেন্দ্রে বিশিষ্ট সাংবাদিক দেবদীপ পুরোহিত-কে প্রার্থী করেছে।

এবার বিজেপির প্রার্থী তালিকায় সাংবাদিক জগন্নাথ চ্যাটার্জিও আছেন। তিনি বীরভূমের সিউড়ির প্রার্থী।। মানব গুহ, সন্তু পানের বহু আগে থেকেই গেরুয়া শিবিরের সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি। দলের অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি দলের লোকদভা নির্বাচনেও দলের প্রার্থী হয়েছিলেন। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী প্রমুখ নেতার ঘনিষ্ঠ বৃত্তে থাকা জগন্নাথ এবারও ভোট ময়দানে দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রার্থী।

বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক কুণাল ঘোষও এবার বেলেঘাটা কেন্দ্রে তৃণমূলের গুরুত্বপূর্ণ প্রার্থী। লেখার জগতের পাশে তিনিও দীর্ঘদিন ধরেই শাসক দলের রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত। দলের অন্যতম সাধারণ সম্পাদক, মুখপাত্র কুণাল ঘোষ টিভি-র পর্দাতেও পরিচিত মুখ। সুবক্তা, সুরসিক, সদা হাস্যময় কুণাল ঘোষকে নিয়েও ভোটের ময়দান রীতিমত জমজমাট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*