ভোটমুখি রাজ্যে মিড ডে মিলে পড়ুয়া পিছু অতিরিক্ত ১২টি ডিম দেওয়ার সিদ্ধান্ত রাজ্যে

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটমুখি রাজ্যে মিড ডে মিলে পড়ুয়া পিছু অতিরিক্ত ১২টি ডিম দেওয়ার সিদ্ধান্ত নিলো রাজ্য। আগামী ৩১ মার্চের মধ্যে ১২ দিন পড়ুয়ারা এই অতিরিক্ত ডিম বা মরসুমি ফল পাবে। এর জন্য মাথা পিছু ৮ টাকা বরাদ্দ করা হয়েছে। ৮১ লক্ষ ১৯ হাজার ৪১৫ জন পড়ুয়া তা পাবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা যায়। এর জন্য ৭৭৯৪.৬৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সূত্রের খবর, সারা বছর মিড ডে মিল খাতে যে টাকা বরাদ্দ করা হয়, তার থেকে যে টাকা খরচ করা হয়নি, তা দিয়েই এই অতিরিক্ত ডিম, মরসুমি ফল দেওয়া হবে।
বিভিন্ন শিক্ষক সংগঠন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা পৃথকভাবে এই উদ্যোগকে স্বাগত জানান। তবে সারা বছর তা দেওয়া হলে ভাল। এবং মিড ডে মিলের মান ও বরাদ্দ বৃদ্ধির জন্যও তাঁরা আর্জি জানিয়েছেন।
এই উদ্যোগ কে স্বাগত জানালেও আনন্দ হান্ডা প্রশ্ন তুলেছেন, কেন ভোটের আগে এই সিদ্ধান্ত? সারা বছর না দিয়ে ভোটের সময় কেন তা দেওয়া হোল? গত পঞ্চায়েত নির্বাচনের সময় ও এই ঘটনা হয়েছিল বলে তিনি জানান। আরও বলেন, বাজেটে ১.১১ কোটি পড়ুয়াকে মিড ডে মিল দেওয়ার কথা থাকলেও সরকারি ভাবে কেন ৮১ লক্ষর কিছু বেশি পড়ুয়া তা পাবে বলা হোল? তবে বাকি প্রায় ৩০ লক্ষ পড়ুয়া কোথায় গেল তিনি জানতে চান।
এর পাশে শিক্ষক সংগঠনগুলির বক্তব্য, কেন এই খাতে বরাদ্দ বাড়ে না!!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*