রোজদিন ডেস্ক: আগামী মাসে মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি শেষবার মণিপুরের মাটিতে পা পড়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২০২৩ সালের মে মাসে মণিপুরে জ্বলে ওঠে ভয়াবহ জাতি দাঙ্গার আগুন। প্রাণ হারান বহু মানুষ। ২ বছর পরেও এখনও পুরোপুরি শান্ত হয়নি উত্তর-পূর্বের এই রাজ্য। সূত্রের খবর, এবার মণিপুর সফরেই যেতে চলেছেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর সফরে যেতে পারেন। ১২-১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর আসন্ন মিজোরাম এবং অসম সফরের সূচিতেই থাকছে মণিপুর।
জানা গেছে, অশান্ত রাজ্যের ইম্ফল এবং চুরাচাঁদপুর জেলায় যাবেন নরেন্দ্র মোদী বলে শোনা যাচ্ছে। বাস্তুহারা মানুষদের সঙ্গেও কথা বলতে পারেন তিনি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে। হেলিপ্যাডের সংস্কার করা হচ্ছে।

Be the first to comment