রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারতে আসার আমন্ত্রণ জানালেন। মঙ্গলবার তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর তাঁর সঙ্গে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা দেখা করে প্রধানমন্ত্রীর পক্ষে শুভেচ্ছা বার্তা তুলে দেন। পরে সমাজ মাধ্যমে তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ফলপ্রসূ বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক ব্যক্তিগত চিঠি তিনি ওঁকে দিয়েছেন। সেখানে তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ও দ্রুত তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি দেশের জনসাধারণের পক্ষে ওঁকে আন্তরিক শুভেচ্ছা জানান ও উভয় দেশের স্থায়ী সম্পর্কে গুরুত্ব দেন।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ সমাজ মাধ্যমে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা গ্রহণ করেছেন।
দেশের ঘনিষ্ঠ প্রতিবেশি বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্কর সদিচ্ছা প্রধানমন্ত্রীর চিঠিতে প্রকাশ পাওয়ায় ওপার বাংলাও খুশি বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
সব পক্ষই উভয় দেশের সম্পর্কে উন্নয়নে আগ্রহী।

Be the first to comment