রোজদিন ডেস্ক : ফুটবলপ্রেমী রাজ্য পশ্চিমবঙ্গ সম্প্রতি এই খেলা নিয়েও চরম লজ্জায় পড়েছে, সৌজন্যে টিএমসি। সাম্প্রতিক ঘটনা এই রাজ্যের হাজারো ফুটবলপ্রেমী তরুণদের হৃদয় ভেঙে দিয়েছে। আজ সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্তব্য করেন।
নাম না করলেও তিনি সম্প্রতি যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশ্ব ফুটবল তারকা লিওনেল মেসির আগমনের দিন চূড়ান্ত মেসের কথা বলেই এই তোপ দাগেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।
আজই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘন কুয়াশার তাহেরপুরের জনসভায় সশরীরে যেতে পারেননি। বিমানবন্দর থেকেই ভার্চুয়াল ভাষণ দেন। সেখানে এই ঘটনার কোন উল্লেখ ছিল না।
পরে সমাজ মাধ্যমে তিনি বলেন, সম্প্রতি কয়েক বছরে পশ্চিম বঙ্গের মানুষ অনেক কিছু সহ্য করেছেন। রাজ্যের নারী শক্তি চরম সঙ্কটে। এই রাজ্যের ফুটবলপ্রেমী মানুষজনদের ও টিএমসি-র জন্য চরম লজ্জায় পড়তে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে তিনি রাজ্যে মহাজঙ্গলরাজ চলছে বলে রাজ্য সরকার ও শাসক দলকে তোপ দাগেন।

Be the first to comment