সংবিধান দিবসে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবিধান দিবসে এর প্রণেতাদের গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বিকশিত ভারত গঠনে তাঁদের ভাবনা, দূরদর্শিতা অনুপ্রেরণা দেয় বলে জানান। বলেন—
এই সংবিধান মানুষের মর্যাদা, সাম্য ও স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছে।
সংবিধান দিবস উপলক্ষে দেশবাসীকে খোলা চিঠিও দিয়েছেন তিনি। বহু মানুষেরই মেলেও পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর চিঠি। সংবিধানকে তিনি আরও শক্তিশালী করার আহবান জানিয়েছেন। এই দিনটিকে গর্বের দিন বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী দেশের প্রথম রাষ্ট্র পতি রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর সহ সংবিধান প্রণেতাদের অন্তরের গভীর শ্রদ্ধা জানান। ২০১০ সালে গুজরাটে এর ষাট বছর পুর্তি উপলক্ষে ” সংবিধান গৌরব যাত্রা”র উল্লেখ করেন।
কংগ্রেস সহ বিরোধী পক্ষর অভিযোগ, বিজেপি সংবিধানের ওপর আঘাত হানার চেষ্টা করছে। পক্ষান্তরে প্রধানমন্ত্রী এই দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আরও বলেন, এই বছরটি বিভিন্ন দিকে বিশেষ গুরুত্বপূর্ণ। এই বছরে সর্দার বল্লভভাই প্যাটেল ও বীরসা মুন্ডার দেড়শো বছরের জন্মদিন, বন্দে মাতরম এর দেড়শো বছর পুর্তি, গুরু তেগ বাহাদুরের সাড়ে তিনশো বছর আগের শহিদ হওয়ার উল্লেখও করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*