রোজদিন ডেস্ক : লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী সোমবার উত্তরাখন্ডের “মহম্মদ দীপকের” সঙ্গে দেখা করে তাঁকে সংহতি জানান। ওঁর জিমের সদস্য হবেন বলে জানিয়ে দেন।

উল্লেখ্য, গত ২৬, জানুয়ারি উত্তরাখন্ডে ৭১ বছর বয়েসি এক মুসলমান ব্যক্তির পোশাকের দোকানে চড়াও হয়ে হামলা চালায় দক্ষিণপন্থী হিন্দুত্ববাদীরা। তাঁর দোকানের নাম বদলানোর জন্য চাপ দেয়। সেখানে উপস্থিত দীপক কুমার নিজেকে মহম্মদ দীপক বলে পরিচয় দিয়ে হামলাকারীদের উত্তম মধ্যম দিয়ে বিদায় করেন। সমাজ মাধ্যমে তাঁর এই সাহসিকতা, ধর্ম নিরপেক্ষ মুখ ভাইরাল হলে অভিনন্দনের বন্যা বয়ে যায়। আবার অনেকে তাঁর জিম থেকে সদস্যপদ তুলে নেন। এতে অসুবিধায় পড়েন তিনি।
সোমবার দিল্লিতে সোনিয়া গান্ধীর বাস ভবনে দীপক ও তাঁর বন্ধু বিজয় রাওয়াত রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলে তিনি উচ্ছ্বসিত ভাবে তাঁর সঙ্গে হাত মেলান। তাঁর অসম সাহসিকতার প্রশংসা করেন।,

Be the first to comment