রোজদিন ডেস্ক, কলকাতা:- হাসপাতাল থেকে ছাড়া পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছেন।
যদিও চিকিৎসকদের পরামর্শে তিনি এখনই কলকাতায় ফিরছেন না। আপাতত দিল্লির বাসভবনেই ক’দিন বিশ্রামে থাকবেন সাংসদ।
প্রসঙ্গত উল্লেখ্য, অগ্ন্যাশয়ের জটিল সমস্যা নিয়ে প্রথমে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেখানে শরীর থেকে অতিরিক্ত তরল পদার্থ অপসারণের পর কিছুটা সাড়া দিলেও, পরে পরিবারের সদস্য ও বিজেপি নেতৃত্বের সিদ্ধান্তে তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করা হয়। সেখানেই বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু হয়।

Be the first to comment