রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবা আইন কলেজে মৌরসিপাট্টা চালাতেন মনোজিত মিশ্র! আর ইউনিয়ন রুমই ছিল মনোজিতের সেফ জোন! এমনই অভিযোগ করলেন সাউথ ক্যালকাটা ল কলেজেরই আরেক ছাত্রী। তাঁর আরও অভিযোগ, কলেজের মধ্যে স্টুডেন্ট হিসাবে দেওয়া ব্যক্তিগত ইনফরমেশন, বাবা মায়ের ফোন নম্বর থেকে রেসিডেনশিয়াল ডিটেলস, সব পৌঁছে যেত মনোজিতের কাছে।
কসবার ‘গণধর্ষণকাণ্ডে’ তদন্ত এগোচ্ছে অতি দ্রুত। বিশেষ সূত্রের খবর, কসবার এই গণধর্ষণকাণ্ডে পুলিশের স্ক্যানারে রয়েছেন আইন কলেজের ১৬ জন পড়ুয়া। CC ক্যামেরার ফুটেজ থেকে ওই পড়ুয়াদের চিহ্নিত করা হয়। তাঁদের সম্পর্কে কলেজ কর্তৃপক্ষের কাছে তথ্য চাওয়া হয়েছিল। এই ১৬ জন পড়ুয়াকে নোটিশ পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, মনোজিতের কল ডিটেলস দেখে তদন্তকারীরা জানতে পেরেছেন, ঘটনার রাত থেকে পরের দিন গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত কার কার সঙ্গে ফোনে কথা হয়েছিল। তা থেকেও মিলেছে নানা চাঞ্চল্যকর তথ্য।

Be the first to comment