দশে দশ

Spread the love
  1. দশ দিন বিরাজ করার পর গণপতি রাজের বিদায়ে গতকাল মুম্বইয়ের রাস্তাঘাট রীতিমতো ভিড়াক্রান্ত হয়ে যায়। গণপতি বাপ্পার বিদায়। গণপতি বিসর্জনে রব ওঠে – গণপতি বাপ্পা / আগলে বছর তু জলদি আজা। ধুমধাম সহকারে বাপ্পার বিসর্জন হয়।
  2. অসুস্থ খগেন মুর্মু মালদার সুপারস্পেশালিটি হসপিটালে ভর্তি। প্রসঙ্গত কয়েকদিন আগে একটি ছবি ভাইরাল হয় তাতে দেখা যায় মালদার চাঁচলে এএসআইকে পেটাচ্ছে তৃণমূল কর্মী। কিন্তু তৃণমূল কর্মী গ্রেপ্তার না হয়ে বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। খগেন মুর্মু তারই প্রতিবাদে চালাচ্ছিলেন লাগাতার। তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। এদিন তাকে দেখতে বিধায়ক গোপাল চন্দ্র সাহা হসপিটালে যান।
  3. রাজ্যে চলছে পুলিশ রাজ, কোন আইনের শাসন নেই, বললেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
  4. আমার পাড়া আমার সমাধান নিয়ে নানা অশান্তি হচ্ছে। সেই কারণে বসিরহাটের হিঙ্গলগঞ্জ-এ যান  জেলাশাসক স্বরূপ দ্বিবেদী।
  5. এসএসসি পরীক্ষা-কে প্রহসনের পরীক্ষা প্রশ্ন চুরির পরীক্ষা বললেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী।
  6. কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে কোন দুর্নীতিবিহীন পরীক্ষা হবে : দৃপ্তকণ্ঠে জানালেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার
  7. অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সারাদেশে এস আই আর।
  8. বিজেপি বিধায়ক শংকর ঘোষের গলায় অ্যাসিড ঢালার নিদান দিলেন টিএমসি বিধায়ক। সৌজন্যের মাত্রা কোথায় পৌঁছেছে তা সহজেই বোঝা যায়।
  9. দুর্গাপুরে নতুন আদালত ভবনের উদ্বোধন হলো। ২৯ কোটি টাকা ব্যয়ে তৈরি এই ভবনের উদ্বোধন করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম। তিনি ছাড়াও ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক।
  10. মেঘালয়ের বিরুদ্ধে ৭-০ গোলে বিশাল জয় বাংলার মেয়েদের। সুলঞ্জনা রাউলের হ্যাটট্রিক। কৃষ্ণনগরের মাঠে জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ রাজমাতা জিজা বাই ট্রফিতে এই জয় বাংলার। সুলঞ্জনা, সুস্মিতা রিম্পার পায়ের জাদুতে মেঘালয়কে কার্যত অসহায় লাগলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*