বিতর্কিত রূপান্তরকামী সংশোধনী বিলে সম্মতি রাষ্ট্রপতির

Spread the love

রোজদিন ডেস্ক :
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রূপান্তর কামী সংশোধনী বিলে স্বাক্ষর করেছেন। বিভিন্ন মহল থেকে এই বিলের প্রবল বিরোধিতা করা হয়। বিরোধী কংগ্রেস, সিপিএমও এর বিরোধিতা করে। রূপান্তর কামী দের জাতীয় পর্ষদ (এনসিটিপি)-র দুই সদস্য কালকি সুব্রমনিয়ম ও ঋতুপর্ণা নেওগ এর প্রতিবাদে পদত্যাগ করেন। তাঁদের সঙ্গে কোন আলোচনা না করেই কেন্দ্র এই বিল এনেছে বলে অভিযোগ ওঠে। শীর্ষ আদালত দিল্লি উচ্চ আদালতের প্রাক্তন বিচার পতি আশা মেননের নেতৃত্বে যে কমিটি গঠন করে, তাঁরা ও এই বিল পুনর্বিবেচনার জন্য সরকার কে আর্জি জানায়।
সংসদের উভয় কক্ষে এই বিল গৃহীত হওয়ার পর তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। এই বিলে সম্মতি না দেওয়ার জন্য ও বিশিষ্ট আইনজীবীরা সহ বহু মানুষ রাষ্ট্রপতিকে চিঠিও দেন।
যদিও তিনি এই বিলে স্বাক্ষর করায় তা আইনে পরিণত হোল।
রূপান্তরকামীদের বিভিন্ন সংগঠন এতে ক্ষুব্ধ। এই আইনে তাঁদের অর্জিত অধিকার ক্ষুণ্ণ হবে বলে তাঁরা মনে করেন।
রাজস্থান উচ্চ আদালতও এই বিষয়ে উদ্বেগ ব্যক্ত করেছিল।
রূপান্তরকামীরা এর প্রতিবাদে আন্দোলন করার কথা ভাবছেন বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*