রোজদিন ডেস্ক :
প্রবল বৃষ্টিতে গতকাল পুনেতে আবর্জনার স্তুপের নীচে চাপা পড়া তিনতলা ভবন থেকে এক জনের মৃতদেহ আজ উদ্ধার করা হয়৷ এখন অবধি নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজন ধ্বংস স্তুপের নীচে চাপা পড়ে আছেন আশঙ্কায় তল্লাশি অব্যাহত। ওই তিনতলা ভবনে পাশের ওই আবর্জনার স্তুপ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হোত। প্রায় আঠার জন ওখানে চাপা পড়েন। সূত্রের খবর, আরও দুই দেহর অবস্থান সনাক্ত করেছেন উদ্ধারকারীরা। তাঁরা অত্যাধুনিক ডিটেক্টর, অ্যাকুস্টিক সেন্সর, প্রশিক্ষিত স্নিফার কুকুর ব্যবহার করছেন। জীবিত কারও সন্ধান মিলবে বলে মনে হচ্ছে না৷ তবে তাঁরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন৷
ওই সংস্থা পিম্প্রি – চিকওয়াড় পুরসভার সঙ্গে যৌথ ভাবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করত।

Be the first to comment