রোজদিন ডেস্ক : রাহুল পান্ডে প্রদেশ কংগ্রেস সেবাদলের প্রধান সংগঠক নিযুক্ত হলেন। জাতীয় কংগ্রেস সভাপতি র অনুমোদন ক্রমে আজ কে সি বেণুগোপাল স্বাক্ষরিত এই বার্তা এসেছে। প্রদেশ কংগ্রেস সূত্রে এই খবর জানা যায়।
অন্যদিকে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের মিডিয়া শাখাকেও শক্তিশালী করেছে প্রদেশ কংগ্রেস। তাঁদের উদ্যোগে প্রচার মাধ্যম প্রতিনিধি দের জন্য শুরু হল “বৈঠক” এর ব্যবস্থা। বিধান ভবনের এই বৈঠকে সাংবাদিক এর সঙ্গে মতামতের আদানপ্রদান করা যাবে। আজ এর শুভারম্ভে মিতা চক্রবর্তী, রোহন মিত্র,সুমন রায় চৌধুরী, আশুতোষ চ্যাটার্জি, রণেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

Be the first to comment