রোজদিন ডেস্ক : তৃণমূল আশ্রিত কসবার কুখ্যাত ক্রিমিনাল সোনা পাপ্পুর সঙ্গে জড়িয়েছে তাঁর নাম। সেই মামলার তদন্তে ৯ জুন মঙ্গলবার তাকে তলব করেছিল ইডি। কিন্তু সোমবার বেলার দিকে আচমকাই ইডি দফতরে হাজির মানিকতলার পরাজিত তৃণমূল কংগ্রেস প্রার্থী সাধন-কন্যা শ্রেয়া পাণ্ডে। এভাবে কোনও আগাম নোটিস ছাড়াই একদিন আগে ইডি দফতরে তার হাজিরায় কৌতুহল তৈরি হয়েছে। সূত্রের খবর, ওই মামলায় সোনা পাপ্পুর মোবাইল ফোন পরীক্ষা করে বিভিন্ন চ্যাটে শ্রেয়ার নাম উঠে এসেছে। তার পরেই তাঁকে তলব করা হয়। শ্রেয়া যদিও সমাজমাধ্যমে দাবি করেছেন, তিনি স্বেচ্ছায় ইডি দফতরে গিয়েছেন। সোমবার হাজিরা দেওয়ার জন্য তিনি কোনও সমন পাননি। তিনি সোনা পাপ্পুকে চেনেন না বলেও দাবি করেছেন পরাজিত তৃণমূল প্রার্থী।

Be the first to comment