এসএসসির গ্রুপ সি ও ডি-এর যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

Spread the love

রোজদিন ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় অনেক আগেই তথ্য-সহ অযোগ্যদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার ওই সংক্রান্ত মামলায় গ্রুপ-সি এবং গ্রুপ-ডি-র যোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এসএসসিকে তিনি ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যোগ্যদের তালিকা প্রকাশেরও নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশ, যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য নয় কমিশনকে এবার তাদের তালিকা প্রকাশ করতে হবে। আগামী ৮ ডিসেম্বরের আগে এই তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতির আরও নির্দেশ, যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও যদি এই যোগ্য তালিকায় থাকেন, তাহলে তারাও যেন বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*