রোজদিন ডেস্ক :
রাজ্যে রেলে ১ লক্ষ কোটি টাকার কাজ হবে বলে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জাবিয়েছেন৷
৫৩৮ টি আন্ডারপাস হবে। এর জন্য রেল কে ৮০ টি এনওসি দেওয়া হয়েছে। আগের সরকার সাড়া দেয়নি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সব উপকৃত হবে।
রেল বোর্ড জমির জন্য ১০০% টাকা দেয়। জেলা প্রশাসনকে বলেন, ক্যালেন্ডার করুন৷
রেলের উন্নয়নে বঞ্চিত ছিল এই রাজ্য, বলেন মুখ্যমন্ত্রী।
অশ্বিনী বৈষ্ণব প্রথমেই মুখ্যমন্ত্রী কে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানান। আগে উন্নয়ন করেনি রাজ্য, সেই পরিস্থিতির পরিবর্তন এর জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ। রাজ্যে ১৪ হাজার কোটি রেলের জন্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। চিংড়িঘাটার জন্য প্রাক্তন সরকার কাজ করতে দেয় নি। আদালতের নির্দেশও মানতে চায়নি। রেলের কাজে অনুমতি দিত না আগের সরকার। ইউপিএ জমানায় রাজ্য ৪ হাজার কোটি টাকা পেত রাজ্য৷
রাজ্যে কাজ করার নতুন সুযোগ এসেছে। ৪২ বছরে মেট্রোর ২৮ কিমি কাজ হয়েছে,মোদিজির আমলে ৪৫ কিমি কাজ হয়েছে। বুলেট ট্রেন চালু হবে।
মুখ্যমন্ত্রী বলেন, যা কাজ করার করুন, কোন সমস্যা হবে না৷ কাঁচড়াপাড়া, খড়্গপুরের রেল ওয়ার্কশপের কাজ সম্প্রসারণের অনুরোধ মুখ্যমন্ত্রীর।
পশ্চিমবঙ্গে পাঁচ বছরের মধ্যে ৬০ টি নেক্সট জেনারেশন ট্রেন আসছে ঘোষণা করলেন রেলমন্ত্রী
আজ নবান্নে রাজ্যের রেল প্রকল্প নিয়ে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে জানান, রাজ্যের রেল প্রকল্পে সব রকম সহায়তা করা হবে।
উভয়েই আগের সরকারের আমলে এই সব নিয়ে অসহযোগিতার কথা বলেন।
মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী এই রাজ্যের উন্নয়নে অনেক কিছু করতে চান৷ ডবল ইঞ্জিন সরকার রাজ্যে উন্নয়নে বদ্ধপরিকর বলে জানান তিনি।

Be the first to comment