উচ্ছাস, আনন্দের আবহে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নিলেন

Spread the love

রোজদিন ডেস্ক : আনন্দ উচ্ছাসের আবহে আজ বিকেলে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নিলেন। তাঁর শপথ গ্রহণের পর নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী রা ও শপথ গ্রহণ করেন। ২৯৯টি আসনে নির্বাচনে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি একক ভাবে ২০৯টি আসন পেয়ে বিপুল ভাবে জয়লাভ করেছে। তাদের জোট শরিক রা পেয়েছেন ৩টি আসন। এই প্রথম প্রথা ভেঙে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান। সূত্রের খবর,
সাদা জামা, কোট প্যান্ট পরিহিত তারেক রহমানকে অত্যন্ত প্রাণবন্ত ও আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। স্ত্রী জুবেইদা রহমান, কন্যা জাইমাকে নিয়ে তিনি বিকেল চারটে বাজতে দু-মিনিট আগে শপথ গ্রহণ অনুষ্ঠানে এলে উপস্থিত মানুষজন করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। এর মিনিট ছয়েক পরেই রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে আসেন। পবিত্র কোরাণ তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেন, এরপর একে একে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন।
ভারতের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, বিদায়ী অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ও উপদেষ্টা পরিষদের সদস্যরা, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, তিন বাহিনীর প্রধান সহ সাংসদ, বিদেশি প্রতিনিধিরা, বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন বিদেশে নির্বাসনের জীবন কাটিয়ে দেশে ফিরে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা তারেক রহমানের কাছে দেশবাসীর এখন অনেক প্রত্যাশা। প্রতিবেশী ভারত-সহ একাধিক দেশও এখন বাংলাদেশের পরিস্থিতির দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*