রোজদিন ডেস্ক : পাকিস্তানের সীমান্ত জেলা বাজাউরে জঙ্গি হামলায় ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন। এক শিশু ও এই হামলায় মর্মান্তিকভাবে নিহত হয়। আফগানিস্তানের সীমান্তে এই এলাকায় সোমবার বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে এই সন্ত্রাসী আক্রমণ হয়। পাকিস্তান সেনাবাহিনী এর জন্য ভারত ও নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহেরিক ই তালিবানকে দায়ী করেছে। তাদের দাবি, পালটা হামলায় ১২ জন জঙ্গি ও নিহত হয়। সূত্রের খবর, বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে সন্ত্রাসীরা চেকপোস্টের দেওয়ালে ধাক্কা দিলে তা ভেঙে পড়ে। এলাকার বেশ কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এক শিশু নিহত, নারী, শিশু-সহ আরও ৭ জন এতে আহত হয়।
গত বছরে খাইবার পাখতুখওয়ায় জঙ্গি হামলায় ২৩৩১ জন প্রাণ হারায়। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১৬২০ জন। আফগানিস্তান সীমান্তে জঙ্গি হামলা বৃদ্ধিতে উদ্বিগ্ন পাকিস্থান। কোনও তথ্য ছাড়াই এর নেপথ্যে ভারতের মদত আছে বলে তাদের অভিযোগ।

Be the first to comment