আজ আরজিকর কান্ডের এক বছর! আর সেই দিনই ছিল নবান্ন অভিযান। এই অভিযানে ছিলেন অভয়ার বাবা মা। এছাড়াও দলীয় পতাকা ছাড়া মিছিলে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বহু নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। নবান্ন অভিযানে বিভিন্ন জায়গায় দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বিশৃঙ্খলা হয় আন্দোলনকারীদের। এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। এইবার সে বিষয়ে মুখ খুললেন কংগ্রেসের মন্ত্রী ও মুখপাত্র।
এবিষয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, রাখী পূর্ণিমার দিন এমন চরম বিশৃঙ্খলা করে বিজেপি আসলে বাঙালীদের এই রাখী বন্ধন পালন করতে দিতে চায়নি। রাখী একটি বন্ধনের উৎসব, বাঙালীর এই উৎসবকে সুন্দর করে পালন করতে দিতে না চাওয়ার জন্যই এইরূপ আচরণ করেছে বিজেপি।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, বিজেপি আসলে প্রকৃত হিন্দুই নয়। যদি ওরা প্রকৃত হিন্দু হত তাহলে এমন একটা বন্ধনের দিনে বিশৃঙ্খলা করতনা। এরা মোটেই হিন্দু প্রেমি নয়। এই রাখীর একটা ধর্মীয় দিক আছে, সাংস্কৃতিক দিক আছে, সামাজিক দিক আছে। এরা সবকটা দিককেই নষ্ট করেছে। এরা প্রকৃত হিন্দুই নয়, এমনটাই দাবী করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।

Be the first to comment