কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে তৃণমূলনেত্রীর বৈঠক বাতিল

Spread the love

রোজদিন ডেস্ক : কলকাতা পুরসভার দলীয় কাউন্সিলরদের নিয়ে রবিবার বিকেলে তৃণমূল ভবনে বসার কথা ছিল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বেলার দিকে আচমকা সেই বৈঠক বাতিল করা হল। সরকারি ভাবে দলের তরফে অবশ্য এর কোনও কারণ দেখানো হয়নি। তবে সূত্রের খবর, জনরোষ আছড়ে পড়ার আশঙ্কায় অনেক জনপ্রতিনিধিরাই তৃণমূল ভবনের পথ মাড়াতে চাননি। সেটা তারা নেতৃত্বকে জানিয়েও দেন। অধিকাংশের কাছ থেকে এই বার্তা পাওয়ার বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নেন নেত্রী। তবে এদিন বিকেলে তাঁর দিল্লি যাত্রার কর্মসূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। আগামীকাল সোমবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*