বীরভূমে তৃণমূল নেতা খুনের অভিযোগ!

Spread the love

রোজদিন ডেস্ক : বীরভূমের শান্তিনিকেতনের কঙ্কালিতলা থেকে তৃণমূল কংগ্রেস নেতা মদন লোহারের মৃতদেহ উদ্ধার নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের ধোলটেকুড়ি গ্রামের প্রাক্তন বুথ সভাপতি মদন লোহারকে গতকাল রাতভর খোঁজেন তাঁর পরিজন, পরিচিতরা। আজ দুপুরে গ্রামের ফাঁকা মাঠে তাঁর মৃতদেহ উদ্ধার হলে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। স্থানীয় সূত্রের খবর, লটারির টিকিট কেনার নেশায় বহু ধার দেনা হয়েছিল তাঁর। এর ফলে রীতিমত চাপে ছিলেন তিনি। এর জেরেই কেউ তাঁকে খুন করেছে, নাকি নেপথ্যে অন্য কারণ আছে, পুলিশ তা খতিয়ে দেখছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*