রোজদিন ডেস্ক : নথিভুক্তর অস্বাভাবিক ফি-বৃদ্ধির প্রতিবাদ, তাঁদের অকারণ হেনস্থা-সহ বারো দফা দাবিতে টোটো চালকরা বৃহস্পতিবার বিক্ষোভ দেখান। উত্তরবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দুই হাজারের বেশি টোটো চালক এতে অংশ নেন।
এআইইউটিইউসি-র ডাকে এই প্রতিবাদ সমাবেশ হয়। বিশিষ্ট শ্রমিক নেতা অশোক দাস, জয়ন্ত সাহা, শ্যামল রাম প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন অংশুধর মন্ডল। পরে শ্যামল রামের নেতৃত্বে পাঁচ জনের এক প্রতিনিধি দল পরিবহণ মন্ত্রীর দফতরে দাবিপত্র পেশ করেন।
সরকারের পক্ষে দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করা হয় বলে সংগঠনের দাবি। আগামী ২২ ডিসেম্বর তাঁরা আবার বৈঠক করবেন।
উল্লেখ্য রাজ্যে এখন বিপুল সংখ্যক মানুষ টোটো চালানোর পেশায় যুক্ত। তাঁদের নথিবদ্ধ করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর জন্য নেওয়া ফি কমানো সহ বারো দফা দাবিতে এই সমাবেশ হয়।

Be the first to comment