রোজদিন ডেস্ক : পালাবদলের পর রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের ক্ষোভ উগরে দিচ্ছেন মানুষ। কোথাও কোথাও তাদের ওপর অথবা তাদের বাড়িতে চড়াও হচ্চেন দূষ্কৃতীরা। শনিবার রাতে নিজের বিধানসভা কেন্দ্রের দক্ষিণেশ্বরেই দূষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। অভিযোগ, বেশ কশেকজন সশস্ত্র দূষ্কৃতীদের একটি দল আচমকাই তাকে তাড়া করে। বিধায়ক নিজের গাড়ির দিকে ছুটতে থাকেন। এই সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁকে বাঁচান। একজন বিধায়ককে তার ঘরে লুকিয়ে রাখেন। দূষ্কৃতীরা তাকে না পেয়ে তার গাড়িতে ভাঙচুর চালায়। বিধায়কের অভিযোগ, তাকে খুন করার পরিকল্পনা করে এই দূষ্কৃতীদের পাঠানো হয়েছিল। কিন্তু এলাকার মানুষ তাকে প্রাণে বাঁচিয়েছেন।

Be the first to comment