LIVE— উচ্চশিক্ষা বিভাগে সাড়ে ছয় হাজার কোটি টাকার বরাদ্দ করল রাজ্য

Spread the love

লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো থেকে বাংলার আবাস যোজনায় বড় কোনও চমক? গ্রামীণ উন্নয়নে বাড়তি জোর দেওয়া হবে? ভাতা বাড়ানো হবে কৃষকদের? রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হবে? নয়া বেতন কমিশনের ঘোষণা করা হবে? এরকম একগুচ্ছ বিষয় নিয়ে জল্পনার মধ্যেই আজ তৃণমূল সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে রাজ্য বিধানসভায়। বুধবার বিকাল ৪টের সময় বিধানসভায় বাজেট পেশ করবেন রাজ্যের অর্থদফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা নির্বাচনের আগে এই পূর্ণাঙ্গ বাজেট নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে বঙ্গবাসীর মধ্যে। তাই রাজ্য বাজেটের সমস্ত তথ্য জানতে চোখ রাখুন ‘রোজদিন’-এর লাইভ আপডেটে

১২ ফ্রেবুয়ারি, ২০২৫ : বিকাল ৪.৪০ : স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় ২ কোটি ৪৫ লক্ষ পরিবার সুবিধা পেয়েছে। ৮৫ লক্ষের বেশি রোগীকে চিকিৎসা পরিষেবা দিতে ব্যয় হয়েছে ১১ হাজার কোটি টাকারও বেশি।

১২ ফ্রেবুয়ারি, ২০২৫ : বিকাল ৪.৩৫ : উচ্চশিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবর্ষে ৬,৫৯৩.৫৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন চন্দ্রিমা। স্কুলশিক্ষা বিভাগে বরাদ্দ হয়েছে ৪১,১৫৩.৭৯ কোটি টাকা।

১২ ফ্রেবুয়ারি, ২০২৫ : বিকাল ৪.৩৫ : বাজেটে আশাকর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করলেন চন্দ্রিমা। ৭০ হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে।

১২ ফ্রেবুয়ারি, ২০২৫ : বিকাল ৪.৩০ : বাংলার বাড়ি প্রকল্পে আরও ৯ হাজার ৬০০ কোটি বরাদ্দ বাড়াল রাজ্য সরকার। ১৪ হাজার কোটি আগেই ছিল। ফলে বরাদ্দ  বৃদ্ধির ফলে প্রকল্পে বরাদ্দ বেড়ে হল প্রায় ২৩ হাজার কোটি টাকা। আগামী আর্থিক বছরে আরও ১৬ লক্ষ বাড়ি তৈরি করা হবে

১২ ফ্রেবুয়ারি, ২০২৫ : বিকাল ৪.২৫ : ঘাটাল মাস্টার প্ল্যানে এ বছর ৫০০ কোটি টাকা বরাদ্দ করল সরকার। ওই প্রকল্পের মোট খরচ হল ১৫০০ কোটি টাকা।

১২ ফ্রেবুয়ারি, ২০২৫ : বিকাল ৪.২০ : বাজেটে আশাকর্মীদের স্মার্টফোন দেওয়ার কথা ঘোষণা করলেন চন্দ্রিমা। ৭০ হাজার আশাকর্মীকে স্মার্টফোন দেওয়া হবে।

১২ ফ্রেবুয়ারি, ২০২৫ : বিকাল ৪.১৫ : নারী ও শিশু কল্যাণে বরাদ্দ বৃদ্ধি করছে রাজ্য সরকার। বাজেটে সে কথা ঘোষণা করলেন চন্দ্রিমা

১২ ফ্রেবুয়ারি, ২০২৫ : বিকাল ৪.১০ : মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল চার শতাংশ। বাজেট পেশের সময়ে ঘোষণা করলেন চন্দ্রিমা। ১ এপ্রিল থেকে কার্যকর হবে নতুন ডিএ।

১২ ফ্রেবুয়ারি, ২০২৫ : বিকাল ৪.০৫ : পথশ্রী প্রকল্পে বরাদ্দ আরও দেড় হাজার কোটি টাকা।

১২ ফ্রেবুয়ারি, ২০২৫ : বিকাল ৪.০০ : অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পড়া শুরু করতেই শুভেন্দু অধিকারী ‘চাকরি চাই’ বলে স্লোগান। পালটা আওয়াজ ‘জয় বাংলা’।

১২ ফ্রেবুয়ারি, ২০২৫ : বেলা ৩.৫০ : বাজেট শুরুর ঠিক আগে ‘ক্লাস মনিটর’ অরূপ বিশ্বাস ঘুরে ঘুরে বিধায়কদের কাছে গিয়ে অর্থমন্ত্রীর বাজেট ভাষণের সময় মুখ বন্ধ রাখতে বললেন।

১২ ফ্রেবুয়ারি, ২০২৫ : বেলা ২.৪০ : ঘড়ির কাঁটায় বেলা আড়াইটে থেকে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে শুরু হল বিধানসভার বিএ (বিজনেস অ্যাডভাইসারি) কমিটির মিটিং। বৈঠকে রয়েছেন তৃণমূলের মন্ত্রী-বিধায়করা। এমনকী আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিও রয়েছেন সেখানে। তবে এবারও বিজেপির কোনও বিধায়ক বৈঠকে উপস্থিত ছিলেন না। এরপর মন্ত্রিসভার জোড়া বৈঠক হবে। প্রথমটি সাড়ে তিনটেয়। তার পর মন্ত্রিসভার বিশেষ বৈঠক পৌনে চারটেয়।

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শুরু হল ‘বিএ’ কমিটির বৈঠক

১২ ফ্রেবুয়ারি, ২০২৫ : বেলা ২.০০ : ঘড়ির কাঁটায় বেলা ১টা ৪০ মিনিটে বিধানসভায় এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কিছু পরেই পেশ হতে চলেছে রাজ্য বাজেট। আর তার আগে দুপুর আড়াইটে নাগাদ বিধানসভার বিএ কমিটির মিটিং হওয়ার কথা। তারপর সাড়ে তিনটেয় হবে ক্যাবিনেট মিনিট। তার ১৫ মিনিট পরে স্পেশ্যাল ক্যাবিনেট মিটিংয়ের পরই শুরু হবে বাজেট পেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*