বার বার না জানিয়ে জল ছাড়ছে কেন? DVC-তে নালিশ রাজ্যের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার সঙ্গে মাস খানেক আগে বৈঠকের পরে ডিভিসি-র চেয়ারপার্সন সুরেশ কুমার জানিয়েছিলেন, রাজ্যের অনুরোধ মতো বর্ষার মরসুমে তাঁরা ৫০ হাজার কিউসেকের বেশি জল একবারে না ছাড়ার চেষ্টা করবেন। তবে বর্ষা শেষ দিকে বৃষ্টির পরিমাণ বেশি হলে তা মানা সম্ভব হবে কি না, সেই বিষয়ে সংশয়ও প্রকাশ করেছিলেন সুরেশ। কিন্তু ডিভিসি মরসুমের প্রথমেই অনেক বেশি জল ছাড়তে শুরু করেছে বলে অভিযোগ রাজ্যের। তাও আবার তাদের না জানিয়ে।

এই অবস্থায় শুক্রবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সেচসচিব মণীশ জৈনকে নির্দেশ দেন, প্রতিবাদ জানিয়ে যাতে ডিভিসি-কে চিঠি দেওয়া হয়। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৪৯ হাজার কিউসেক হারে জল ছাড়া হলেও দুর্গাপুর ব্যারাজ থেকে ৬৭ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুরের পাশাপাশি পরিস্থিতি খারাপ হচ্ছে হাওড়া-হুগলিরও। তারই মধ্যে সোমবার থেকে ফের প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। ফলে আগামী সপ্তাহের শুরুতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*