নারী দিবসে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নারীরা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় থাকবেন মহিলা পুলিশ আধিকারিকরা। আগামীকাল ৮ মার্চ নারী দিবসের অনুষ্ঠান রয়েছে গুজরাটের নওসারি জেলায়। সেখানে ইতিমধ্যে নিরাপত্তার কঠোর বন্দোবস্ত করা হচ্ছে। এরই মধ্যে নারী দিবসের কথা মাথায় রেখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি এই কথা জানিয়েছেন।

নওসারিতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত সমস্ত আয়োজন তদারকি করছেন মহিলা আধিকারিকরা। প্রধানমন্ত্রী প্রথমে ভানসি বোরসি গ্রামের হেলিপ্যাডে নামবেন। তারপর নওসারিতে অনুষ্ঠানে যোগ দেবেন। এই পুরো সময়টায় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পালন করবেন মহিলা পুলিশকর্মীরাই।
মোট ২ হাজার ১০০ জনেরও বেশি কনস্টেবল, ১৮৭ জন সাব-ইন্সপেক্টর, ৬১ জন পুলিশ, ১৬ জন ডেপুটি এসপি, পাঁচজন এসপি, একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং একজন অতিরিক্ত ডিজিপি পদমর্যাদার কর্মকর্তা-সহ সকল মহিলা পুলিশ আধিকারিক সেদিন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত থাকবেন। মূলত নারী দিবসে নারী সক্ষমতার বার্তা দিতেই এই উদ্যোগ বলে সাঙ্ঘভি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*