রোজদিন ডেস্ক, কলকাতা:- বৃহস্পতিবার রাতে কলকাতার এক নম্বর গেট এলাকা থেকে বিমানবন্দর থানার পুলিশ বাজেয়াপ্ত করল ৩০ থেকে ৩৫ টন নিষিদ্ধ শব্দবাজি। বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি সমেত একটি লরি ওই এক নম্বর এয়ারপোর্ট গেটের কাছ থেকে আটক করা হয়।
গ্রেফতার করা হয় লরির চালক জহিরুল হক কে। জিজ্ঞাসাবাদে জানা যায় লরিটি বারুইপুর থেকে আসছিল এবং বেলঘড়িয়া এক্সপ্রেস ধরে অসমের দিকে যাওয়ার পরিকল্পনা ছিল। লরিটির চালককে আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় লরিটি বারুইপুরের চম্পাহাটি থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি নিয়ে অসমের দিকে রওনা দেয়।

Be the first to comment