- কেন্দ্রীয় সংস্থার ওই তল্লাশির প্রতিবাদে রাজ্যের শাসক দল শুক্রবার যাদবপুর ৮বি থেকে হাজরা পর্যন্ত মহামিছিল করে। মিছিলের শেষে একটি সভা থেকে মমতা কয়লা পাচারের টাকা শুভেন্দু অধিকারীর মাধ্যমে অমিত শাহ–র কাছে যায় বলেও অভিযোগ করেন। এই বিষয়ে তাঁর কাছে পেনড্রাইভে তথ্য রয়েছে বলেও দাবি করেন তৃণমূল নেত্রী।
- এক্স হ্যান্ডলে শুভেন্দু তাঁর আইনজীবীর চিঠি পোস্ট করে লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন অবমাননাকর অভিযোগ করেছেন। কয়লা কেলেঙ্কারির সঙ্গে আমাকে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়েছেন। কোনও প্রমাণ ছাড়াই এই বিবৃতি দেওয়া হয়েছে। আইনজীবীর মাধ্যমে আমি আইনি নোটিস দিয়েছি, ৭২ ঘণ্টার মধ্যে ওঁকে প্রমাণ দিতে হবে।’
- বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর সভা করার কথা রয়েছে বাঁকুড়ার শালতোড়ায়।
- বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার উত্তক ২৪ পরগনার ঠাকুরবাড়িতে এসে মতুয়া ও তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস আর আবেগে ভাসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- ফের একবার গ্রিনল্যান্ড নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড নিয়ে তিনি কিছু একটা করবেন।
- শুক্রবার গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো জয়পুর। দ্রুত গতির বিলাসবহুল অডি গাড়ির চাকায় পিষে মৃত্যু হলো কমপক্ষে এক ব্যক্তি। গুরুতর আহত ১৬।
- দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নামল ৪.২ ডিগ্রি সেলসিয়াসে, যা মরশুমের শীতলতম। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢাকা রাজধানী।
- শনিবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস কম। মকর সংক্রান্তি পর্যন্ত জমিয়ে শীত উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
- শবরীমালা মন্দিরের সোনা চুরির তদন্তে জড়িত থাকার অভিযোগে প্রধান পুরোহিত কান্দারারু রাজীভারুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাঁকে হেফাজতে নিয়েছে বিশেষ তদন্তকারী দল।
- নিখোঁজ থাকা যুবকের খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার করল পুলিশ। ওই যুবকের দেহ ৬ টুকরো করা হয়েছিল। পাঞ্জাবের লুধিয়ানা এলাকার ঘটনা। খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মৃতের বন্ধু সামসের এবং তাঁর স্ত্রীকে।

Be the first to comment