দশে দশ

Spread the love
  1. তিক্ততা সরিয়ে আজ বৈঠকে মোদী–শি, বদলাবে সমীকরণ? ২০১৮ সালের পরে এই প্রথমবার চিনে গেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  2. বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি ব্রিজ মেরামতি হবে আজ রবিবার। সেই কারণে এ দিন ভোর থেকে বন্ধ থাকবে এই সেতু।
  3. শনিবার রাতে অযোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। ১৮০৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরা কোন পথে হাঁটবেন?
  4. রবিবার মেগা ম্যাচে মুখোমুখি লিভারপুল ও আর্সেনাল। লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে আয়োজিত হবে ম্যাচ। এই দুই বড় দলই জয় পেয়েছে শেষ ম্যাচে।
  5. ‘যা বলার সরকার বলবে…’, ভেঙে পড়েছেন অযোগ্যদের তালিকায় থাকা তৃণমূলের অঞ্চল সভাপতি।
  6. অশান্তি মেটানোর বার্তা অভিষেকের, কলকাতায় ক্যামাক স্ট্রিটের দপ্তরে শনিবার অভিষেক তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন।
  7. ভাঙল ১৬৪ বছরের বিশ্বরেকর্ড, মেঘ হারিয়ে তকমা খোয়াল চেরাপুঞ্জি ১৮৬১ থেকে পৃথিবীর আর্দ্রতম স্থানের শিরোপাটি ধরে রেখেছিল মেঘালয়ের চেরাপুঞ্জি এবং সংলগ্ন মৌসিনরাম।
  8. মধ্যরাতে এসএসসি ‘দাগি’র তালিকায় জুড়ল আরও ২ নাম, সেখানে রয়েছে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রোশনারা বেগমের নাম।
  9. ১৮০৪ জনের দাগি তালিকায় নাম উঠেছে TMC কাউন্সিলর কুহেলি ঘোষের। কেন নাম এল তা স্পষ্ট নয়, আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
  10. ৩০ -৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, রাজ্যের ২৩ জেলায় হলুদ-কমলা সতর্কতা, প্রবল বর্ষণের পূর্বাভাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*