দশে দশ

Spread the love
  1. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা সহ ২৩ জেলার ২৩ আমলাকে দেওয়া হয়েছে বিশেষ দায়িত্ব। আলাদা-আলাদা করে সচিবদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সরকারের একাধিক সামজিক প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন তাঁরা।
  2. বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুর স্টেডিয়ামে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  3. বাল্যবিবাহ রুখতে ১০০ দিনের নিবিড় সচেতনতা অভিযানের ঘোষণা করবেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী। নয়াদিল্লির বিজ্ঞান ভবনে এই কর্মসূচির উদ্বোধন করা হবে।
  4. ৪ ডিসেম্বর দিনটিকে ভারতে ‘ইন্ডিয়ান নেভি ডে’ হিসেবে পালন করা হয়।
  5. দেশজুড়ে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। বাতিল ২০০-রও বেশি বিমান, দেরিতে উড়ছে শতাধিক বিমান। বিমানবন্দরে এসে চরম হেনস্থার শিকার হন হাজার হাজার যাত্রীরা।
  6. উত্তরপ্রদেশের আমরোহা এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত চার MBBS পড়ুয়া।
  7. বৃহস্পতিবার ভোরে আরও শীত পড়ল শহর কলকাতায়। তাপমাত্রা নেমে এল ১৫ ডিগ্রির ঘরে। উত্তুরে হাওয়ার পথে আপাতত কোনও বাধা নেই। ফলে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে, জানাচ্ছেন আবহবিদরা।
  8. কলকাতার আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাঁচ জেএমবি জঙ্গির। কলকাতা পুলিশের এসটিএফ-এর তদন্ত শেষে বিচারক রোহন সিনহা পাঁচ জঙ্গির যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেন। এই পাঁচ অভিযুক্তের মধ্যে তিনজন বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল।
  9. সদ্য সংস্কার হওয়া গজলডোবার তিস্তা ব্যারাজ সেতু দিয়ে ২৫ টন ওজনের বেশি যান চলাচলের নিষেধাজ্ঞা রয়েছে।
  10. সুপার কাপে জোড়া সেমি ফাইনাল। বিকেল ৪টেয় মুখোমুখি ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি। রাত ৮টায় নামছে এফসি গোয়া ও মুম্বই সিটি এফসি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*