রোজদিন ডেস্ক :
একদিকে ভারত দক্ষিণ আফ্রিকার ক্রিকেট, অন্যদিকে রায়পুর থেকে চারশো কিমি এর দূরে মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ। একদিকে বিনোদন, অন্যদিকে মরণপণ লড়াই, পরস্পর বিরোধী এই দুই ঘটনার সাক্ষী হল ছত্তিশগড়।
মাওবাদী অধ্যুষিত বিজাপুর – দান্তেওয়াড়া আন্তজেলা সীমান্তের জঙ্গল এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১২ জন মাওবাদী নিহত হয়েছেন। তিন জন জওয়ানও এই সংঘর্ষে প্রাণ হারান।
এই ঘটনায় এলাকা জুড়ে পরিস্থিতি থমথমে আকার নিয়েছে।
নিহতদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র-সহ অস্ত্র উদ্ধার হয়েছে। দুই জওয়ান আহত হয়েছেন বলে প্রকাশ।
উল্লেখ্য, ছত্তিসগড় সহ দেশে মাওবাদীদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র। আগামী বছর মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। চলছে একের পর এক অভিযান।

Be the first to comment