১০টা

Spread the love
  1. বৃহস্পতিবার বিকেলে নয়া দিল্লিতে এসে পৌঁছবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নৈশভোজ করবেন। পরের দিন, শুক্রবার রাষ্ট্রপতি ভবনে তাঁর জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজঘাটে মহাত্মা গান্ধী মেমোরিয়ালেও যাবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
  2. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যতই চেষ্টা করো বাংলা দখল করা অসম্ভব। বিহার আলাদা, বাংলা আলাদা। মনে রেখো SIR করে নিজের কবর খুঁড়লে বিজেপি।
  3. প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বহাল রইল। ডিভিশন বেঞ্চে চাকরি বাতিলের রায় খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্ট।
  4. আজ পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রীর দফতরেই এই বৈঠক হয়।
  5. সকাল থেকেই ইন্ডিগো সংস্থার একের পর এক ফ্লাইট বাতিল। সেই সঙ্গেই একাধিক ফ্লাইট ছাড়ে অনেক দেরি করে। কর্মী সঙ্কট এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে বলে জানানো হয়েছে ওই সংস্থার তরফে।
  6. বঙ্গোপসাগরে ভারতীয় সেনার ব্রহ্মসের সফল কমব্যাট লঞ্চ। লক্ষ্যভেদে আবারও প্রমাণিত হল বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইলের সক্ষমতা।
  7. সহকর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল RPF কনস্টেবলের বিরুদ্ধে। ঘটাটি রায়পুর থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে অবস্থিত রায়গড় আরপিএফ পোস্টে। নিহত হয়েছেন আরপিএফের কনস্টেবল পি কে মিশ্র।
  8.  বিজাপুর-দান্তেওয়াড়া সীমান্তে যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ১২ মাওবাদী। এএনআই সূত্রে খবর, এই গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ৩ জন জওয়ানও। এই অভিযানে আহত হয়েছেন দুই পুলিশ কর্মী বলে জানিয়েছেন ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।
  9. বুধবার দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট সার্কিট হাউসে প্রশাসনিক কর্তা ও রাজনৈতিক দলের সদস্যদের নিয়ে বৈঠক করলেন পর্যবেক্ষক অশ্বিনীকুমার যাদব।
  10. উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকায় ইলেকট্রিক জেনারেটরের চাকায় মাথার চুল পেঁচিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা কাননবালা দে-র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*