দশে দশ

Spread the love
  1. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ সকালে তাঁদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এর পরে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।
  2. মাওবাদী অধুষ্যিত ছত্তিসগড়ের সুকমার গোগুণ্ডায় প্রথমবার ক্যাম্প করল CRPF। উল্লেখ্য, এই এলাকায় আগে কোনও রাস্তা ছিল না।
  3. SIR-এ কাজের চাপে বিভিন্ন রাজ্যে একাধিক মৃত্যু, আত্মহত্যার অভিযোগে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগলেন কংগ্রেস নেতা ভি হনুমন্ত রাও। তাঁর কথায়, ‘সরকারকে এর দায় নিতেই হবে।’
  4. গুজরাটের ভোটার তালিকায় ১৭ লক্ষেরও বেশি মৃত ভোটার।
  5. রোজভ্যালির টাকা ফেরানোর দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠ কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে একটি কেন্দ্রীয় সংস্থাকে ফরেন্সিক অডিট করানোর দায়িত্ব দিল কলকাতা হাইকোর্ট।
  6. কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচিতে যোগ দেবেন ফিরহাদ হাকিম। শুক্রবার বিকেলে শহরবাসীর বিভিন্ন সমস্যার কথা শুনবেন তিনি।
  7. বৃহস্পতিবার ভেলোরের পের্নাম্বুট ফরেস্ট রেঞ্জের আওতাধীন বেসরকারি ভাইমালা জঙ্গল থেকে উদ্ধার হলো তিনটি হাতির মৃতদেহ। এর মধ্যে একটি শাবক হাতি।
  8. আজমিরের খাজা মইনুদ্দিন চিস্তির দরগা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবারই আজমিরের খাজা মইনুদ্দিন চিস্তির দরগা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তাতে কিছু পাওয়া যায়নি।
  9. শুক্রবার আকাশ পরিষ্কার থাকবে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা গড়ালেই রোদ উঠবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
  10. ১ সেপ্টেম্বর মৃত্যুহীন ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ২০৮। সেটাই এখন কমে শুধু ৭।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*