রোজদিন ডেস্ক : আজ শুক্রবার ৫ নভেম্বর দেশের স্বাধীনতা আন্দোলনের বীর সৈনিক ঋষি অরবিন্দ ঘোষের প্রয়াণ দিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখলেন—
‘মহাযোগী, দার্শনিক এবং স্বাধীনতা সংগ্রামী শ্রী অরবিন্দ ঘোষের প্রয়াণ দিবস-এ তাঁকে জানাই আমার প্রণাম।
ভারতের স্বাধীনতা সংগ্রাম ও আধ্যাত্মিক ইতিহাসে ঋষি অরবিন্দ এক অবিস্মরণীয় জ্যোতিষ্ক। তাঁর জীবন ও তাঁর দেওয়া অমূল্য শিক্ষা আমাদের পাথেয়।’
এর পাশাপাশি এদিনই তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দ্রাবিড় ভূমির জনপ্রিয় নেত্রী জয়রাম জয়ললিতার প্রয়াণ দিবস। তাঁর মৃত্যুবার্ষিকীতেও তাঁকে স্মরণ করে পোস্ট করেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment