পরিধি কমছে কলকাতার আইএসআই-এর, আজ সংসদে পেশ হতে পারে বিল

Spread the love

রোজদিন ডেস্ক : অনেকদিন ধরেই এর প্রস্তুতি চলছিল। এ রাজ্য তথা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই-এর ক্ষমতা ও পরিধি কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সংক্রান্ত বিলটি আজ সংসদে পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে। সংসদে এই বিলের তীব্র বিরোধীতা করবে তৃণমূল, এমনই জানা গিয়েছে। এই বিল পাশ হয়ে গেলে কলকাতা আইএসআইয়ের ক্ষমতা ও গুরুত্ব অনেকটাই হ্রাস পারে। একই সর্বভারতীয় স্তরে সদর দফতর হিসেবে কলকাতা আইএসআই তার তকমাও হারাবে। নতুন আইনে দেশের বাকি আইএসআইগুলি আগামীদিনে আর কলকাতার আওতাধীন থাকবে না। তারা অনেকটাই স্বাধীন ভাবে কাজ করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*