রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৫২ লক্ষ ছাড়াল বাদ পড়া ভোটারের সংখ্যা

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জেরে বাদ পড়তে চলেছে ৫২ লক্ষেরও বেশি ভোটার। বৃহস্পতিবার পর্যন্ত কমিশনের হিসেব থেকে এমনই জানা যাচ্ছে। সাতদিন পিছিয়ে ৯-এর বদলে ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। তার আগে যা হিসাব মিলেছে, তাতে মোট ৫২ লক্ষ ৯৯ হাজার ৬৬৩ জন ভোটারের নাম ওই তালিকায় থাকছে না। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত এ রাজ্যে মৃত ভোটার চিহ্নিত হয়েছে ২৩ লক্ষ ৪৮ হাজার ৯৫ জন। তাঁদের নাম বাদ গিয়েছে। এ ছাড়া স্থানান্তরিত হওয়ার কারণে ১৮ লক্ষ ৫৫ হাজার ৩০২ জন ভোটার বাদ পড়েছেন। নিখোঁজ ভোটার মিলেছে ৯ লক্ষ ৪২ হাজার ১৬২ জন। এর পাশাপাশি ডুপ্লিকেট বা ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে ১ লক্ষ ২২ হাজার ৩০৩ জনকে। তাঁদের নামও বাদ পড়েছে। এই চারটি বিভাগ ছাড়াও বাদের খাতায় রয়েছে আরও ৩১ হাজার ৮০১ জন ভোটারের নাম। কমিশন তাঁদের অন্যান্য বলে উল্লেখ করেছে। তবে ঠিক কী কারণে তাঁদের নাম বাদ পড়ল তা খোলসা করেনি কমিশন। তবে বাদ পড়ার এই সংখ্যায় আগামী কয়েকদিনে আরও পরিবর্তন হতে পারে। আগামী ১১ তারিখ এন্যুমারেশন ফর্ম জমা করার শেষ দিন। সেদিনই মোটামুটি ভাবে সঠিক সংখ্যা জানা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*