রোজদিন ডেস্ক : বিশেষ ভাবে সক্ষম হাওড়ার বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে জোর করে কাজ করানো হয়েছে বলেই তাঁর পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে। এমনকী তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর স্ত্রীকে চাপ দিয়ে বিএলওর কাজ শেষ করানো হয়েছে। এই অভিযোগ ওঠার মধ্যেই কাজের চাপে রাজ্যের আরও দুই বিএলওর অসুস্থ হওয়ার খবর মিলেছে। বৃহস্পতিবার রাতের দিকে হাওড়ার ডোমজুড়ে অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি হতে হয়েছেন বিএলও ওয়াসিম পারভেজ। আবার অতিরিক্ত কাজের চাপ নিতে না পেরে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েন কামারহাটি বিধানসভার ৩০ নম্বর বুথের বিএলও সুপ্রিয়া চক্রবর্তী। তাঁকে স্থানীয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

Be the first to comment