- অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের শান্তিনিকেতন থানায়।
- অভিযোগ, ২০২১ সালে বোলপুরে পার্টি অফিস তৈরির সময়ে ওই ইট মালিকের থেকে প্রায় ৩০ লক্ষ টাকার ইট নিয়েছিলেন অনুব্রত। কিন্তু কোনও টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ। ইট মালিক সেই টাকা চাইতে গেলে তাঁকে ভয় দেখানো হয় বলে অভিযোগ অনুব্রতর বিরুদ্ধে।
- রবিবার সাতসকালে কলেজস্ট্রিটে তৃণমূল নেতা মহম্মদ জসিমুদ্দিনের বাড়িতে পুলিশের হানা। তিনি ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। সূত্রের খবর, ওই তৃণমূল কাউন্সিলরারের বিরুদ্ধে পকসো মামলার অভিযোগ রয়েছে।
- রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস গ্রেপ্তারের পরে এ বার ফেডারেশনের ৪ সদস্যকে পুলিশের তলব। নিউ আলিপুর থানায় তলব করা হয়েছে।
- শনিবার গ্রেপ্তার করা হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং সুজয় হাজরাকে। বাপ্পাদিত্য পাটুলি ১০১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার। সুজয় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক। দুজনের বিরুদ্ধে হুমকি, তোলাবাজি-সহ একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে।
- ওডিশায় রবিবার সকালে সরকারি ইঞ্জিনিয়ারের ঠিকানায় ভিজ়িল্যান্সের অভিযান। ওই ইঞ্জিনিয়ারের হিসেব বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়েই এ দিনের অভিযান চালানো হয়েছে।
- ফেসবুক লাইভে মদনকে একরাশ উদ্বেগের সঙ্গেই বলতে দেখা গেল, “আমি দক্ষিণেশ্বরে ব্লক ওয়ার্ড অফিসে যাব বলে বেরিয়েছিলাম। তখনই এই ঘটনা ঘটে। মৃত্যুকে অনেক কাছ থেকে দেখলাম। কিন্তু রাখে হরি তো মারে কে!”
- আজ, রবিবার বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। মেরামতি ও সংস্কারের জন্য বন্ধ রাখা হয়েছে এই সেতু এমনটাই জানিয়েছেন জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত, ১৬ ঘণ্টা বন্ধ রাখা হবে সেতু।
- ঘরোয়া ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৯ টাকা। কলকাতায় LPG-র দাম বেড়ে ৯৬৮ টাকা। ৫ কেজি’র ‘ছোটু’ সিলিন্ডারের দাম ১০.৫০ টাকা বাড়ানো হয়েছে।
- রবিবারেও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে।

Be the first to comment