- নরেন্দ্র মোদীকে টার্গেট লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। সংসদে তাঁর অভিযোগ, আমেরিকায় এপস্টেইন ফাইল কেলেঙ্কারি এবং আদানি সংক্রান্ত মামলায় ভয় পেয়ে রয়েছেন মোদী।
- নশিপুর হল্ট স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো ১২ মার্চ ২০২৬। মুর্শিদাবাদে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ, শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা।
- দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর বিভাগের অধীনে হেঁড়িয়া এবং নাচিন্দা স্টেশনের মধ্যে তমলুক দিঘা সেকশনের নবনির্মিত ঘোলবাগদা রেলওয়ে হল্টে বৃহস্পতিবার যাত্রিবাহী ট্রেন পরিষেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
- নিয়োগের দাবিতে বিকাশ ভবন অভিযান আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বিকাশ ভবন চত্বরে।
- অনির্দিষ্টকালের জন্য টোল ফ্রি করে দিল ডানকুনি টোল প্লাজ়া। সূত্রের খবর, বর্ধমানগামী যে কোনও গাড়ির জন্য টোল ফ্রি করা হয়েছে। তবে বর্ধমান থেকে কলকাতাগামী গাড়ির জন্য নির্ধারিত টোল দিয়েই যেতে হবে।
- বর্ধমান শহর-সহ জেলার ২০টি জায়গায় অভিযান জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। গ্যাসের ডিলার অফিস ও গোডাউনে অভিযান চালানো হয়েছে।
- গঙ্গাসাগরের বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালির শুটআউটের ঘটনায় গ্রেপ্তার সাগরের দক্ষিণ হারাধনপুরের বাসিন্দা পরিতোষ প্রামাণিক।
- নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া বয়রা ঘাটে ভাগীরথী নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গিয়েছিল কিশোরী। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় কিশোরীর।
- বজবজে তেলের ট্যাঙ্কার মেরামতির সময়ে বিপত্তি। ব্যাপক বিস্ফোরণে মৃত ১, আহত ১।
- হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। মৃত ব্যক্তির নাম দীপক বলিদা (৪৮), বাড়ি সুতাহাটা থানার হোড়খালি গ্রামে।

Be the first to comment