শপথের আগে আজ সকালে সস্ত্রীক কালিঘাটে পুজো দিলেন নতুন রাজ্যপাল

Spread the love

রোজদিন ডেস্ক :
কলকাতায় নতুন দায়িত্ব নিয়ে এসেছেন তিনি। রাজ্যপাল পদে শপথ নেওয়ার আগে আজ সকালে সস্ত্রীক কালিঘাট মন্দিরে পুজো দিলেন আর এন রবি। সূত্রের খবর, আজ সকাল ৮ টা ১১ মিনিটে তাঁরা লোকভবন থেকে কালিঘাট মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। ফিরে আসেন ৮ টা ৪৬ মিনিটে।
প্রাক্তন আইপিএস আর এন রবি সময় নিয়ে খুবই সচেতন। সকাল সকাল কালিঘাটে মাতৃ দর্শন করে এসে শপথ গ্রহণের জন্য প্রস্তুতি নেন।
উল্লেখ্য, চলতি সপ্তাহে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রাক নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে কলকাতা এসেছিলেন। ঠাসা কর্মসূচির মাঝেও তিনি দুদিন কালিঘাট ও দক্ষিণেশ্বর মন্দির দর্শনে যান।
রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে আচমকা রাজ্যপাল বদল নিয়ে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে উঠেছে।
তামিলনাড়ু থেকে সদ্য এই রাজ্যের রাজ্যপালের দায়িত্ব নেওয়া আর এন রবি কে নিয়ে রাজনৈতিক মহলে ও কৌতুহল ও চর্চা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*