রোজদিন ডেস্ক : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া চিঠি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাঁর বক্তব্য, রাষ্ট্রপতিকে অসম্মান করার অর্থ সারা দেশ ও আদিবাসী সমাজের অসম্মান, অপমান। এর জন্য মুখ্যমন্ত্রীর রাষ্ট্রপতি ও দেশের জনসাধারণের কাছে ক্ষমা চাওয়া উচিত।
উল্লেখ্য, গত সপ্তাহে শিলিগুড়িতে রাষ্ট্রপতির সফরে আসার পর উভয় পক্ষের চাপান-উতরে রাজনৈতিক মহল তপ্ত হয়ে ওঠে। এর রেশ যে এখনও মেটেনি, রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওড়িশার মুখ্যমন্ত্রীর পত্রাঘাতে তা স্পষ্ট।
ওড়িশার মুখ্যমন্ত্রী বলেন, এখানে রাষ্ট্রপতির সফরকালে যা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক। এই সংবেদনশীল বিষয়ে তিনি গভীর উদ্বেগ ব্যক্ত করছেন। এতে সংস্কৃতি, সভ্যতার রাজ্য হিসাবে পরিচিত পশ্চিম বঙ্গের ভাবমূর্তি ও ক্ষুণ্ণ হয়েছে। সাঁওতাল সম্প্রদায়ের সদস্য হিসাবে তিনি নিজেও এতে মর্মাহত বলে জানান।
রাজনীতির বাইরে রেখে রাষ্ট্রপতির উপস্থিতিতে ওই অনুষ্ঠানকে যথাযথ সম্মান, মর্যাদা দেওয়া উচিত ছিল বলে তিনি মনে করেন।

Be the first to comment