রোজদিন ডেস্ক : ২০২৫ এর ডিসেম্বরে স্টেট ট্রেডার্স কনভেনশনে কথা দিয়েছিলেন, ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড গঠন করে দেবেন। সেই কথা রেখেই তৈরি হল এই বোর্ড। বৃহস্পতিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, আমরা কথা দিলে কথা রাখি। এই বোর্ড তৈরির জন্য দীর্ঘদিন ধরেই ব্যবসায়ীরা বলে আসছিলেন। তাঁদের অভিনন্দন জানাই এই বোর্ড আমরা গঠন করেছি। মুখ্যমন্ত্রীর সংযোজন, এই বোর্ড নিরবচ্ছিন্ন ভাবে রাজ্য সরকার ও ট্রেডার্স কমিউনিটির মধ্যে যোগাযোগ রাখবে। বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কনফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এই নতুন বোর্ডের চেয়ারপার্সন হবেন। ট্রেডার্সদের আপেক্স বডির উপস্থিতি থাকবে এখানে। আমাদের ব্যাবসায়ীরা বাংলার অর্থনীতির মেরুদন্ড, স্পষ্ট কথা মুখ্যমন্ত্রীর। বাংলার অর্থনীতিকে আরও শক্তিশালী করতে আমরা একসঙ্গে পথ চলবো। আগামীদিনেও আপনাদের পাশে থাকব, বলেও অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment