পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. কলকাতার লোকভবন-এ শপথ নিলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। তাঁকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।
  2. শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী প্রমুখ। 
  3. অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই অনুরোধ মেনে নিয়ে এ বার ৭০০০-এরও বেশি টেকনিশিয়ান ও তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমার আওতায় আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
  4. ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া-এর অধীনে থাকা এই হাজার হাজার কর্মী এখন ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের মাধ্যমে তাঁরা এবং তাঁদের পরিবারের সদস্যরা সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন।
  5. আগামী মঙ্গলবার, ১৭ মার্চ টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিওতে বিশেষ একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
  6. সহকর্মী এক জুনিয়র আইনজীবীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল আইনজীবী ফিরদৌস শামিমের বিরুদ্ধে। সেই মামলায় এবার রক্ষাকবজ পেলেন ফিরদৌস। আগামী ৩১ মার্চ পর্যন্ত রক্ষাকবজ থাকবে, গ্রেফতার করা যাবে না ফিরদৌসকে, নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের।
  7. বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে একটি ঝালাইয়ের গ্যারাজে বিস্ফোরণ। মৃত ১, আহত আরও এক।
  8. বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চন্দননগর গ্রামে জল নিকাশির জন্য একটি ড্রেনের কাজ হচ্ছিল, কিন্তু ড্রেন তৈরির কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে পড়ে আস্ত নবনির্মিত ড্রেন, গ্রামবাসীদের অভিযোগ সিমেন্টের বদলে মাটি দিয়ে হচ্ছিল ড্রেন তৈরির কাজ।
  9. মাত্র এক ঘন্টার মধ্যে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারেন তাঁরা বলেও হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  10. ইরানের গার্লস স্কুলে মিসাইল হামলা নিয়ে আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের কাছে জবাব চাইলেন ডেমোক্র্যাটরা।
  11. ইজ়রায়েল থেকে আনুষ্ঠানিক ভাবে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে স্পেন। এর ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটল।
  12. ইরান থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে সিংহভাগ ভারতীয় পড়ুয়াকে, বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে জানিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
  13. দুবাই, দোহা, আবু ধাবি ও রিয়াদগামী অসংখ্য উড়ান বাতিল বা স্থগিত করেছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি।
  14. বেইরুটে রামলেট আল-বাইদা সমুদ্র উপকূলে বিমান হামলা। ঘটনায় নিহত হয়েছেন অন্তত ছ’জন।
  15. ইরানের হামলার চরম আতঙ্ক ছড়িয়েছে দুবাইয়ে। আতঙ্কে সে দেশের একাধিক সংস্থা তাদের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম-এর নির্দেশ দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*