- মুম্বইতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান।
- মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না কমিশন।
- মুখ্যমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ করলাম যদি ক্ষমতা থাকে সব বৈধ ভোটারদের নাম তুলে ভোট করুন। সব সহযোগিতা পাবেন কথা দিলাম। কিন্তু যদি এর অন্যথা হয় জনতা জবাব দেবে। কোনও চেয়ার স্থায়ী নয়। শুধু জনতাই চিরন্তন। কটা বাংলাদেশি খুঁজে পেলেন? এখন তফসিলি, সংখ্যালঘু খুঁজছে।
- মুখ্যমন্ত্রী বলেন, এর পর থেকে ডব্লু বিসিএস ২ বছর প্রোবেশনে থাকবে। ৩ বছর বিডিও থাকার পরে এসডিও হয়ে যাবে।’
- মেদিনীপুর শহরের উপকণ্ঠে মাইতিগোলা এলাকায়, মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দু’জনের আহত প্রায় ৫ জন। মৃত্যু হয়েছে মারুতির চালক আবু নাসের এবং মারুতিতে থাকা এক শিক্ষিকা রূপা প্রামাণিক (৪৪)।
- মানিকচকের বাকিপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুকে ঘিরে শোরগোল। মৃত পরীক্ষার্থীর নাম রিয়া মণ্ডল।
- উলুবেড়িয়ার খড়িবনে আগুন লেগে আতঙ্ক ছড়াল জয়পুর থানার খাজুড়দহ গ্রামে।
- প্রবীণ চিত্রনাট্যকার এবং অভিনেতা সলমন খানের বাবা সেলিম খানকে ভর্তি করানো হলো হাসপাতালে।
- দিনের আলোয় দিল্লির বাবাসাহেব আম্বেদকর হাসপাতাল থেকে শিশুচুরি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Be the first to comment