মধ্যপ্রদেশের ইন্দোরে এমবিএ পড়ুয়াকে নৃশংসভাবে হত্যা প্রেমিকের

Spread the love

রোজদিন ডেস্ক : মধ্যপ্রদেশের ইন্দোরে এমবিএ পড়ুয়াকে নৃশংস ভাবে হত্যায় গ্রেফতার হয়েছেন তাঁর সহপাঠি তথা প্রেমিক। শুধু হত্যাই না, মৃত তরুণীর সঙ্গে বিকৃত যৌন ক্রিয়াও করে সে। যা নিয়ে শিউরে উঠেছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন।
এমনকি কিভাবে আত্মাকে আহবান জানানো যায়, ইন্টারনেট থেকে তাও শেখার চেষ্টা করেছে সে এমনটাই জানা যায়।
সূত্রের খবর, ইন্দোরের দ্বারকাপুরীর নৃশংস ঘটনায় ধৃত এমবিএ পড়ুয়া পীযুষ ধামনোতিয়ার তিন দিনের পুলিশ হেফাজত হয়েছে।
সূত্রের খবর, আধার কার্ড ঠিক করার কথা বলে পড়ুয়া বাড়ি থেকে বেরিয়েছিলেন। পরে বোনকে ফোন করে জানান, তিনি সহপাঠি পীযুষের জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছেন। রাত ১১ টায় তাঁর ফোন থেকে জানানো হয় রাতে বাড়ি ফিরবেন না। এরপরই তাঁর ফোন বন্ধ হয়ে যায়।
পুলিশ সুত্রে প্রকাশ, পড়ুয়াকে হত্যার পর পীযুষ মুম্বাই চলে যায়। পরে তাকে গ্রেফতার করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*